সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২৫ ব্যাচে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণের আগে যোগদানের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ আবেদন জানান।
দীর্ঘদিন ধরে নিয়োগপ্রক্রিয়া চলমান থাকায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে রয়েছেন। অনেকেই পূর্ববর্তী কর্মসংস্থান ছেড়ে শিক্ষকতা পেশায় যোগদানের প্রস্তুতি নিয়েছেন এবং বর্তমানে কোনো স্থায়ী কর্মে যুক্ত না থেকে নিয়োগ সম্পন্ন হওয়ার অপেক্ষায় আছেন।
ভেরিফিকেশন–প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত নিয়োগপত্র প্রদান করার অনুরোধ জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।































































