ইসলামপুরের চরাঞ্চলে সূর্য ওঠে প্রতিদিন, কিন্তু পৌঁছায় না শিক্ষার আলো। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, শিক্ষকও আছেন কাগজে-কলমে; অথচ নেই নিয়মিত পাঠদান, নেই দায়িত্ববোধ কিংবা তদারকি। বছরের পর বছর অবহেলা আর খামখেয়ালিপনায় ধুঁকছে চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা।
ফলে ঝরে পড়ছে বিপুলসংখ্যক শিক্ষার্থী; বাধ্য হয়ে অনেক অভিভাবক সন্তানদের নুরানি মাদ্রাসায় ভর্তি করছেন। উপজেলার সাপধরী ও বেলগাছা ইউনিয়নের যমুনা বেষ্টিত চরগুলো ঘুরে দেখা গেছে ভয়াবহ চিত্র।
চর বরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান নিজস্ব নিয়মে চলে বিদ্যালয়টি। তিনি নিয়মিত বিদ্যালয়ে না এসে নৈশপ্রহরী লিটনকে দিয়েই করান পাঠদান।
































































