বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ থেকে কাঁচা আম পেডে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিন শিক্ষার্থীকে বেত্রাঘাতের পর গলায় জুতার মালা ঝুলিয়ে এবং 'আমচোর' লেখা কাগজ পরিয়ে শাস্তি দেওয়ায় প্রধান শিক্ষক গোল সাহানারাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনা তদন্তে বগুড়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়। কমিটির দাখিল করা প্রতিবেদনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে আজ থেকেই গোল সাহানারার সাময়িক বরখাস্ত কার্যকর হবে।
































































