ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের চিকিৎসা সহায়তার আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের চিকিৎসা সহায়তার আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র ও ঢাকা আইনজীবী সমিতির সদস্য দেবদুলাল দেবনাথ সুমন দীর্ঘদিন ধরে কিডনির রোগে আক্রান্ত। তাঁর দুটি কিডনি অকেজো হয়ে গেছে। দুই বছর ধরে তাঁর ডায়ালাইসিস চলছে। তিনি রাজধানীর মিরপুরের কিডনি ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক তাঁকে কিডনি প্রতিস্থাপন করতে বলেছেন।

দেবদুলালের কিডনি প্রতিস্থাপনে অনেক টাকার প্রয়োজন, যা তাঁর একার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই চিকিৎসার অর্থের জন্য তিনি সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা হলো দেবদুলাল দেবনাথ সুমন, হিসাব নম্বর-২২৮১৫৮০০২৯৬০৪, রাউটিং নম্বর ০৯০৪৪০৬৪১, ডাচ–বাংলা ব্যাংক, ঝিনাইদহ শাখা। (বিকাশ/ নগদ) ০১৯৩৭–১৬২০৩৬।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।