শিশুকে শেখানো যে ২৫টি সামাজিক নিয়ম যা তাকে সুন্দর মানুষ করবে

শিশুকে শেখানো যে ২৫টি সামাজিক নিয়ম যা তাকে সুন্দর মানুষ করবে

সালাম বা শুভেচ্ছা জানানোর পরিচয় শিশুকে শেখান। ধন্যবাদ ও দুঃখিত বলা শেখান। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ শেখান। অন্যের কথার মাঝখানে কথা না বলার শিক্ষা দিন। শেয়ার করার অভ্যাস গড়ে তুলুন। মানুষকে পোশাক বা পেশা দিয়ে বিচার না করার শিক্ষা দিন। মিথ্যা না বলা ও প্রতিজ্ঞা রাখার শিক্ষা দিন। অনুমতি নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। অন্যের ঘরে প্রবেশ করার আগে নক করা ও অনুমতি নেওয়ার শিক্ষা দিন। লাইনে দাঁড়ানোর শিক্ষা দিন। কাউকে মজা করেও ছোট করা নয় শেখান। নিজের কাজ নিজে করার শিক্ষা দিন। ডাইনিং ম্যানার শিক্ষা দিন। রাগ নিয়ন্ত্রণ করার শিক্ষা দিন। পরিষ্কার-পরিচ্ছন্নতার শিক্ষা দিন। পরিবেশ নিয়ে সচেতনতার শিক্ষা দিন। অপচয় না করার শিক্ষা দিন। পেছনে কথা না বলার শিক্ষা দিন। যেটুকু ধার নিয়েছে, তার বেশি ফেরত দেওয়ার শিক্ষা দিন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার শিক্ষা দিন। কমপ্লিমেন্ট দেওয়ার শিক্ষা দিন। চোখে চোখ রেখে কথা বলার শিক্ষা দিন। কাউকে কোনো কিছুর জন্য চাপ না দেওয়ার শিক্ষা দিন। না বলতে শেখান। মনে রাখবেন এসব বিষয় আপনি কখনোই শিশুকে কেবল বলে বা বুঝিয়ে শেখাতে পারবেন না। আপনি নিজে এসবের অনুশীলন করলে শিশুও সেসব ‘কপি’ করবে, আয়ত্ত করবে। তাই অভিভাবক হিসেবে সবার আগে আপনাকে ওপরের বিষয়গুলো চর্চা করতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।