রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য কোরবানির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নারী মুসল্লিদের জন্য পৃথক প্যান্ডেলে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ছয়টি খাসি কোরবানি করা হবে৷
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ঈদের জামাতের সময়সূচি ও কোরবানির বিষয়টি নিশ্চিত করেন প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. শাহ হুসেইন আহমেদ মাহদী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী মুসল্লিরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটসংলগ্ন বিএনসিসি গেট দিয়ে প্রবেশ করবেন এবং নামাজ শেষে একই পথ দিয়ে বের হবেন।
































































