ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পুকুরে ডুবে মারা যান

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পুকুরে ডুবে মারা যান

মুন্সিগঞ্জ শহরের একটি পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ব্যক্তি হলেন পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে মো. লাবিব ওয়াহিদ (২১) এবং রাজধানীর মিরপুর এলাকার সেনা কর্মকর্তা মো. রিপনের ছেলে মো. আজওয়াদ তৌসিফ (২১)।

দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩ থেকে ১৪ শিক্ষার্থী লাবিবদের দাদা বাড়িতে বেড়াতে আসেন। সেখানে তাঁরা দুপুরের খাওয়া-দাওয়া করেন।

বিকেল সোয়া চারটার দিকে লাবিব ওয়াহিদ, আজওয়াদসহ ছয়জন পুকুরে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে লাবিব ও আজওয়াদ পানিতে ডুবে যান। পরে স্থানীয় ও অন্য শিক্ষার্থীরা দুজনকে ২০-২৫ মিনিট পর উদ্ধার করে জ্ঞানহীন অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।