শিশুরা খাবার খেতে চায় না কেন?

শিশুরা খাবার খেতে চায় না কেন?

অনেক অভিভাবক অভিযোগ করেন, 'সন্তান কিছুই খেতে চায় না', 'নতুন খাবার দেখলে ভয় পায়'। কিন্তু কখনো কখনো এ আচরণ শুধু খুঁতখুঁতে স্বভাব নয়। এটি হতে পারে অ্যাভয়ডেন্ট রেসট্রিকটিভ ফুড ইনটেক ডিজঅর্ডার বা এআরএফআইডি নামের একটি জটিল মানসিক স্বাস্থ্যসমস্যা।

এআরএফআইডি মূলত তিনটি প্রধান কারণে হতে পারে। প্রথমত, সংবেদনশীলতা। খাবারের রং, গন্ধ, স্বাদ বা টেক্সচার (যেমন খুব নরম বা দানাদার) সহ্য করতে না পারা। দ্বিতীয়ত, ভয় বা আতঙ্ক। আগে কখনো খাবার গলায় আটকে যাওয়া বা বমি হওয়ার মতো ভয়ের অভিজ্ঞতা থেকে খাবার গিলতে ভয় পাওয়া। তৃতীয়ত, আগ্রহের অভাব। খাবারের প্রতি আকর্ষণ না থাকা ও দ্রুত পেট ভরার অনুভূতি।

এআরএফআইডি মোকাবিলায় কেবল জোরাজুরি করে খাবার খাওয়ানো সমাধান নয়। এর জন্য প্রয়োজন একটি সমন্বিত চিকিৎসাপদ্ধতি। ফ্যামিলি বেজড থেরাপি দেওয়া যেতে পারে, যেখানে পরিবারকে শেখানো হয়, কীভাবে চাপের পরিবেশ ছাড়াই শিশুকে নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।