কক্সবাজারের আলীরজাহাল এলাকায় সরকারি সমন্বিত শিশু পুনর্বাসনকেন্দ্রে ২০০ শিশু রয়েছে। তাদের মধ্যে অশৈ সিং চাকমা (১০) একজন। তার মা–বাবা দুজনের মৃত্যু হয়েছে। এরপর এক বছর আগে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে পুনর্বাসনকেন্দ্রটিতে ভর্তি করেন। এখন সেখানে অন্য সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে লেখাপড়ার পাশাপাশি মার্শাল আর্ট শিখছে সে।
প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য লুৎফুর রহমান অনুষ্ঠানে বলেন, নানা ঝুঁকি মোকাবিলা করে এসব শিশু এখানে আশ্রয় নিয়ে লেখাপড়া শিখছে ও নিজেদের গড়ে তুলছে। তাদের হাস্যোজ্জ্বল মুখই প্রমাণ করে, তারা নিরাপদে আছে ও ভালো আছে।
ঈদ উপহার পেল শিশুরা এদিকে ঈদুল আজহা উপলক্ষে শিশুদের ঈদসামগ্রী ও প্রসাধনসামগ্রী উপহার দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে কেন্দ্রেই এ অনুষ্ঠানের আয়োজন হয়। এতে শিশুরা আত্মরক্ষার কৌশল, নৃত্য, গান পরিবেশন করে।































































