জাবিতে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের দাবি

জাবিতে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট প্রতিনিধি নির্বাচন আট বছর ধরে বন্ধ রয়েছে। এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আমাদের সাম্প্রতিক কার্যনির্বাহী সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং প্রশাসন নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছে। আগামী সিনেট অধিবেশনের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবেÑএমন আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা আগামী সিনেটে কোনো মেয়াদোত্তীর্ণ প্রতিনিধি দেখতে চাই না।

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুও একই আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনায় ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং দ্রুত এ বিষয়ে কার্যক্রম শুরু হবে।

জাবি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে নির্বাচন আয়োজন করা হবে। শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্তে নয়, সবার মতামত নিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।