গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নতুন পরামর্শক নিয়াজ আহমদ খান

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নতুন পরামর্শক নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগদান করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুমতি নিয়েই তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নিয়াজ আহমদ খান ২০২৪ সালের ২৭ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।

গ্রামীণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের ‘তিন শূন্য’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ) দর্শনের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম সাজানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।