ঢাকা ও গাজীপুরে মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা

ঢাকা ও গাজীপুরে মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা

দেশব্যাপী শিশু-কিশোরদের মেধা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পর্বের প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়েছে, যেখান থেকে উঠে এসেছে অসংখ্য নতুন মুখ ও নতুন গল্প। আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয়—তিনটি পর্যায়ে অনুষ্থিত হবে এ প্রতিযোগিতা।

ঢাকার অন্যান্য অঞ্চলের মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হবে। প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়—প্লে থেকে ৪র্থ শ্রেণি—জুনিয়র স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা); ৫ম থেকে ৮ম শ্রেণি—মিডল স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা) এবং ৯ম থেকে দ্বাদশ শ্রেণি—হাই স্কুল ও কলেজ (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।)

পুরস্কারমার্কস অলরাউন্ডারে তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। আর বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে মোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।