চূড়ান্ত ফল প্রকাশের পর আটকে থাকা ১৪ হাজারের বেশি প্রার্থীকে অতি শিগগির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। কাউকেই বাদ দেওয়া হবে না বলেও জানান তিনি। এ ক্ষেত্রে যেসব শর্ত দেওয়া হতে পারে তারও কিছু ইঙ্গিত দেন মন্ত্রী।
গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে নির্বাচিত হন ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী। তবে নিয়োগ না হওয়ায় তাঁরা আন্দোলন শুরু করেন।
এই নিয়োগটি কবে নাগাদ হতে পারে—জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এখন প্রক্রিয়াটি করা হচ্ছে।...অতি শিগগিরই।































































