পদার্থবিজ্ঞানের বহুসংখ্যক শূন্যযুক্ত মানগুলো সাধারণভাবে লেখার সময় আমাদের সাবধান থাকতে হবে প্রতি ক্ষেত্রে শূন্যের সংখ্যা ঠিকমতো উল্লেখ করা হয়েছে কি না। কিন্তু এই সংখ্যাটিকেই যদি আমরা এককের উপসর্গ ব্যবহার করে লিখি, তাহলে অনেক সুবিধাজনক, সংক্ষিপ্ত ও নির্ভুলভাবে লেখা সম্ভব হয়।
পদার্থবিজ্ঞানের মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা অপরিসীম। যেসব কারণে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা রয়েছে নিচে তা উল্লেখ করা হলো:১. যেকোনো ভৌত রাশির একক নির্ণয় করা যায়।২. একককে এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর করা যায়।৩. বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায়।৪. যেকোনো ভৌত রাশির সমীকরণের নির্ভুলতা বা সতর্কতা যাচাই করা যায়।৫. কোনো ভৌত সমস্যা সমাধান করা যায়।































































