শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য স্বপ্নের সহায়তা

শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য স্বপ্নের সহায়তা

কুমিল্লার লালমাই উপজেলার এক শিক্ষার্থীর জীবনে স্বপ্ন প্রতিষ্ঠানটি কিছুটা স্বস্তি এনে দিয়েছে। আর্থিক সংকটে থাকা এই শিশুর পাশে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদি সহায়তার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি স্থানীয়ভাবে আয়োজিত এক অনুষ্ঠানে সামিয়ার হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেয় স্বপ্ন। প্রতি মাসে স্থানীয় চেয়ারম্যানের তত্ত্বাবধানে ৫ হাজার টাকা করে তুলতে পারবে, যা তার পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এভাবেই সামিয়ার ভবিষ্যতের জন্য ৪ লাখ ৮০ হাজার টাকা অনুদানের কথা জানিয়েছে স্বপ্ন কর্তৃপক্ষ। স্বপ্নের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সামিয়ার পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা সেই দায়িত্ববোধ থেকেই কাজ করেছি।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।