এআইইউবিতে এআই সুপারকম্পিউটিং ল্যাব উদ্বোধন

এআইইউবিতে এআই সুপারকম্পিউটিং ল্যাব উদ্বোধন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) গতকাল রোববার (৩ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এআই সুপারকম্পিউটিং ল্যাবের উদ্বোধন করা হয়েছে। এআই সুপারকম্পিউটিং ল্যাবটির উদ্বোধন করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ হাসান, প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক উপাচার্য কারমেন জেড লামাগনা, উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম ও সহ–উপাচার্য অধ্যাপক মো. আবদুর রহমান।

হাসানুল এ হাসান বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি এআইইউবিতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।