আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাধারা ও উপস্থাপনদক্ষতা বিকাশের লক্ষ্যে প্রকাশিত হয়েছে 'স্প্যানডেক্স' ম্যাগাজিনের প্রথম সংখ্যা।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) আইএসইউ টেক্সটাইল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে আয়োজিত অনুষ্ঠানে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল আউয়াল খান।
উপাচার্য বলেন, 'স্প্যানডেক্স' ম্যাগাজিন শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম, যার মাধ্যমে তাঁরা ইন্ডাস্ট্রির সঙ্গে নিজেদের সংযুক্ত করতে পারবে এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা পাবে।
































































