২০২৬ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। এখন শিক্ষার্থীরা ৬ মে পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। ফি জমা দেওয়ার শেষ তারিখ হবে ৭ মে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের সব মাদ্রাসার অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে এ তথ্য জানানো হয়েছে।
বিগত ২২ ফেব্রুয়ারির চিঠিতে দেওয়া ফরম পূরণের বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
































































