আলিম পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য ১৫ নির্দেশনা

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদের জন্য ১৫ নির্দেশনা

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিনে আলিম পরীক্ষার্থীদের জন্য ১৫টি নির্দেশাবলি দেওয়া হয়েছে। আলিম পরীক্ষা ২ জুলাই ২০২৬ থেকে শুরু হয়ে চলবে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত। আলিমের ব্যবহারিক পরীক্ষা ৯ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ আগস্ট পর্যন্ত চলবে।

উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত সূচি অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র হাতে হাতে আলিম শাখায় জমা দিতে হবে। ১৫ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনে শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হলো:১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।২. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।৩. ৩০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট, ব্যবহারিক বিষয়–সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী (MCQ) অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।