অটোরিকশা ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অটোরিকশা ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরেক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম তন্ময় কুরী। সে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডেলটা জুট মিল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। তার বাবার নাম কার্তিক কুরী। এ ঘটনায় আহত পরীক্ষার্থীর নাম জিৎ দেবনাথ। সে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি (ভকেশনাল) পরীক্ষার্থী।

এদিকে তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বেলা তিনটার দিকে চৌমুহনী-মাইজদী মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে ও বিভিন্ন আসবাব রেখে যানচলাচল বন্ধ করে দেন। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল সাড়ে চারটার দিকে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।