বালকদের বেত্রাঘাত ও জুতার মালা পরানোর অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে

বালকদের বেত্রাঘাত ও জুতার মালা পরানোর অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে

বগুড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিন শিশুশিক্ষার্থীকে বেত্রাঘাত করা হয়েছে। এরপর তাদের গলায় জুতার মালা ঝুলিয়ে এবং ‘আমচোর’ লেখা কাগজ পরিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কবীর বলেন, ২৮ এপ্রিল বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে থাকা একটি আমগাছ থেকে কয়েকজন শিশুশিক্ষার্থী আম পেড়ে খায়। পরদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোল সাহানারা বেগম চতুর্থ শ্রেণির দুজন এবং পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে অফিসকক্ষে ডেকে এনে বেত্রাঘাত করেন।

বিদ্যালয়ের অফিসকক্ষে গেলে অভিযুক্ত প্রধান শিক্ষক গোল সাহানারা বেগমকে পাওয়া যায়নি। অন্য শিক্ষকেরা জানান, তিনি ছুটিতে আছেন। একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।