বান্দরবানের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ জানানো হয়েছে

বান্দরবানের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ জানানো হয়েছে

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের নিয়োগ পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্রসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য অনুরোধ করা হলো। পদের নাম: সহকারী শিক্ষক। এ পদের পরীক্ষা আগামী ২ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। ওই দিন পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।

প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ১ মে ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা।

বান্দরবান সরকারি কলেজ ও বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।