বাংলাদেশে এআই শিক্ষার জন্য নতুন কোর্স চালু

বাংলাদেশে এআই শিক্ষার জন্য নতুন কোর্স চালু

বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মজীবীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে মৌলিক ও ব্যবহারিক ধারণা দিতে চালু হয়েছে 'থিঙ্ক এআই' কোর্স। বাংলায় তৈরি বিনা মূল্যে এআই শেখার কোর্স এটি।

লাইটক্যাসল পার্টনার্সের সঙ্গে যৌথভাবে এবং মেটার সহযোগিতায় তৈরি কোর্সটি শিখোর লার্নিং প্ল্যাটফর্মে বিনা মূল্যে পাওয়া যাচ্ছে কোর্সটি।

চারটি লেসনে সাজানো এই কোর্সে রয়েছে এআইয়ের মৌলিক ধারণা, জেনারেটিভ এআই টুলগুলোর কার্যপদ্ধতি, দায়িত্বশীল ব্যবহারের নীতি ও বাস্তব দক্ষতা অর্জনের পথনির্দেশনা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।