বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) তৃতীয়বারের মতো বাংলাদেশ এআই অলিম্পিয়াড (বিডিএআইও) প্রতিযোগিতার আয়োজন করছে। আগামী ১৬ মে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে জাতীয় পর্ব আয়োজন করা হবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আঞ্চলিক পর্বে বিজয়ীদের নিয়ে ঢাকায় হবে প্রতিযোগিতার জাতীয় পর্ব। তৃতীয় বিডিএআইও প্রতিযোগিতা দুটি বিভাগে আয়োজন করা হবে। ‘এআই চ্যালেঞ্জ’ বিভাগে ষষ্ঠ থেকে এইচএসসি সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম ক্যাগলে অনুষ্ঠিত হবে। অন্যদিকে ‘এআই কুইজ’ বিভাগে ষষ্ঠ থেকে এইচএসসি সমমানের শিক্ষার্থীদের এআই বিষয়ে সাধারণ জ্ঞান এবং গাণিতিক ও যুক্তিভিত্তিক দক্ষতা যাচাই করা হবে।
































































