বিশ্ববিদ্যালয়ের গবেষণাকারীকে সম্মাননা

বিশ্ববিদ্যালয়ের গবেষণাকারীকে সম্মাননা

গবেষণাক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. হাকিকুর রহমানকে সম্মাননা প্রদান করেছে। এ সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যাপক মো. হাকিকুর রহমান বলেন, গবেষণা কেবল ব্যক্তিগত অর্জনের বিষয় নয়, বরং সমাজ ও মানবকল্যাণে জ্ঞানকে কাজে লাগানোর একটি অবিরাম প্রয়াস।

গবেষণা সম্মাননা প্রদান অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারতের মণিপুর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর অধ্যাপক হরিকুমার পাল্লাথাডকা। তিনি অধ্যাপক মো. হাকিকুর রহমানের হাতে পিএইচডি সম্মাননা স্মারক তুলে দেন।

গবেষণা সম্মাননা প্রদান অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল আউয়াল খান বলেন, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক শিক্ষাকে আইএসইউ সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে। গবেষণাভিত্তিক শিক্ষা একটি জাতির উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার অন্যতম প্রধান শক্তি বলেও তিনি উল্লেখ করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।