বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের অধীনে 'বিএসসি ইন নার্সিং' কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন চলছে। বিএসসি ইন নার্সিং কোর্সে উত্তীর্ণ হওয়ার পর এই বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৬ মাস ইন্টার্নশিপ করতে হবে।
আবেদনের যোগ্যতা—এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ ও ২০২৩ সালে এবং এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ দিন: ২৫ এপ্রিল ২০২৬, রাত ১২টা
































































