বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বিশ্বমানের করতে সিডনি সেমিনার

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বিশ্বমানের করতে সিডনি সেমিনার

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের করার লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় লাকেম্বার একটি রেস্তোরাঁয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ওবায়েদ। তিনি তাঁর বক্তব্যে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা ও উদ্ভাবননির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে এবং ভয়েস অব সিডনির সম্পাদক অর্ক হাসানের সঞ্চালনায় এ সেমিনারে শিক্ষক, গবেষক ও কমিউনিটি নেতারা অংশ নেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।