বাংলাদেশে শিক্ষক নিবন্ধনের জন্য ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদ

বাংলাদেশে শিক্ষক নিবন্ধনের জন্য ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদ

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শূন্য পদের আবেদন গ্রহণ শেষ হয়েছে ১২ এপ্রিল। যাচাই–বাছাই শেষে শূন্য পদের তালিকা প্রস্তুত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদ রয়েছে বলে নিশ্চিত করেছে এনটিআরসিএ।

এনটিআরসিএ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি শূন্য পদ সহকারী শিক্ষকের, ৪৪ হাজার ৬৯১টি। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে ঈদুল আযহার পরে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে জানিয়েছে এনটিআরসিএ সূত্র।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।