বাংলাদেশে শিক্ষার উন্নয়নে জিডিপির তুলনায় ব্যয় বাড়াতে হবে

বাংলাদেশে শিক্ষার উন্নয়নে জিডিপির তুলনায় ব্যয় বাড়াতে হবে

বাংলাদেশের শিক্ষা খাতে সরকারের বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম উল্লেখ করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জিডিপির তুলনায় শিক্ষায় ব্যয় বাড়ানো না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, সেই অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।