১৯৮৩ সালে শিক্ষাবিদ লুবনা চৌধ�ুরীর হাত ধরে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) আজ দেশের অন্যতম শীর্ষ ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। উচ্চ মানের আন্তর্জাতিক শিক্ষা দেশের শিক্ষার্থীদের নাগালের মধ্যে এনে দেওয়ার লক্ষ্য নিয়ে বিআইটি শুরু থেকেই শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও চরিত্র গঠনে অঙ্গীকারবদ্ধ।
৪৩ বছরে বিআইটি থেকে হাজারো শিক্ষার্থী পড়াশোনা করে বের হয়েছেন। যাঁরা বর্তমানে দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্তরে সফল ক্যারিয়ার গড়ে শক্তিশালী একটি বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তুলেছেন।
বিআইটি পিয়ারসন এডেক্সেল কারিকুলামের মাধ্যমে শিক্ষা প্রদান করে, যেখানে শিক্ষার্থীরা আইজিসিএসই এবং ইন্টারন্যাশনাল ‘এ’ লেভেল পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে।
































































