বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় অন্যতম স্বতন্ত্র নাম ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল, বিডি। ১৪ বছরের বেশি সময় ধরে শিক্ষায় এক্সেলেন্স ধরে রাখা এবং ‘ও’ লেভেলে একাধিকবার ‘কান্ট্রি হায়েস্ট’ রেজাল্ট অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে।
কেমব্রিজ ও পিয়ারসন কারিকুলামের পাশাপাশি একটি ফ্ল্যাগশিপ হিফজুল কোরআন প্রোগ্রাম পরিচালনার মাধ্যমে আইআইএসবিডি অভিভাবকদের সামনে তুলে ধরেছে এক অনন্য ও ব্যালান্সড শিক্ষার পথ—দ্বীন ও দুনিয়ায় এক্সেলেন্স।
ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুলের হেড অব স্কুল আবদুলআল মামুন বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি পরিবেশ গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা ইসলামি জ্ঞানের সুরক্ষার ভেতর থেকেই পার্থিব জ্ঞান অর্জনের সুযোগ পায়—যেখানে দ্বীন কোনো বাধা নয়, বরং দিকনির্দেশক একটি কম্পাসের মতো কাজ করে।
































































