৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) বর্তমানে চলমান। দীর্ঘ প্রতীক্ষার পর এই পর্যায়ে এসে সফল হওয়া মানেই ক্যাডার হওয়ার স্বপ্নপূরণ। শেষ সময়ের প্রস্তুতি গুছিয়ে নেওয়া এবং ভাইভা বোর্ডে নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনের কৌশল জানাচ্ছেন ৩৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও ক্যারিয়ারবিষয়ক পরামর্শক রবিউল আলম লুইপা।
আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার সময় এখন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে যে বিষয়গুলো আপনার নজরে রাখা জরুরি—প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন।
ভাইভা বোর্ডের আচরণ ও পরিচ্ছন্নতাকথায় আছে, ‘আগে দর্শনধারী, তারপর গুণবিচারী।’ রানী এলিজাবেথ বলেছিলেন, ‘A Good face is the best letter of recommendation.’ ভাইভা বোর্ডে আপনার প্রবেশ, ড্রেসআপ এবং গেটআপ বোর্ড সদস্যদের ওপর একটি স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলে। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন আপনাকে দেখেই তাঁরা আশ্বস্ত হন।
































































