৪৬তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৪৫১ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য পরীক্ষার সময়সূচিসহ বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যে তারিখে মেডিক্যাল বোর্ড অনুষ্থিত হবে, সে তারিখের আগের পাঁচ কর্মদিবসের মধ্যে নিম্নবর্ণিত স্বাস্থ্য পরীক্ষাগুলো এক বা একাধিক সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে করতে হবে এবং পরীক্ষাগুলোর রিপোর্ট ন্যূনতম মেডিক্যাল অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।
































































