অন্য ক্যাডারে যোগ দিতে বিসিএস শিক্ষা ক্যাডারের পাঁচ কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। প্রশাসনসহ কয়েকটি বিসিএস ক্যাডারের চাকরিতে যোগ দেওয়ার জন্য এই চাকরি ছেড়েছেন। সোমবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে নাটোরের গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের গণিতের প্রভাষক মো. আশরাফুল ইসলাম, কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের প্রভাষক (পদার্থবিজ্ঞান) মো. মহি উদ্দিন এবং চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের প্রভাষক (ইংরেজি) মো. আশরাফুল ইসলামকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে।
এর মধ্যে মো. আশরাফুল ইসলাম ৪৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে, মো. মহি উদ্দিন ৪৪তম বিসিএস (আনসার) ক্যাডারে সহকারী পরিচালক/জেলা এবং মো. আশরাফুল ইসলাম ৪৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে নিয়োগ পেয়েছেন।
































































