বিইউএফটিতে ফল সেমিস্টারে ভর্তি মেলার শুরু

বিইউএফটিতে ফল সেমিস্টারে ভর্তি মেলার শুরু

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে গতকাল রোববার ৫ দিনব্যাপী ফল সেমিস্টার ২০২৬–এর ভর্তি মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত সহ–উপাচার্য ও ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীরা।

মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফির ওপর ৫০ শতাংশ ওয়েভার, মেধাভিত্তিক টিউশন ফির ওপর সর্বোচ্চ ৭৫ শতাংশ স্কলারশিপ এবং তাৎক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার।

ফল সেমিস্টারের ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে ৭টি অনুষদের অধীনে ১৬টি প্রোগ্রাম, ৫টি সার্টিফিকেট কোর্স এবং ৩টি ডিপ্লোমা কোর্স চলবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।