ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা আবেদনের শুরু

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা আবেদনের শুরু

মাধ্যমিক ও সমমান পর্যায়ে শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদনের জন্য এন্ট্রি শুরু হয়েছে। এই আবেদন চলবে ১৪ জুন ২০২৬ পর্যন্ত। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ খ্রিষ্টাব্দে ষষ্ঠ-দশম শ্রেণিতে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আবেদন আহ্বান করা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ভর্তি সহায়তা দেওয়ার লক্ষ্যে নির্ধারিত সময়সূচি ও নির্দেশিকা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ‘ই-ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি’ লিংকে প্রবেশ করে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে এ আবেদন করতে হবে।

মাধ্যমিক ও সমমান পর্যায়ে ২০২৬ খ্রিষ্টাব্দে ষষ্ঠ-দশম শ্রেণিতে ভর্তি করা অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।