বরগুনায় বজ্রপাতের শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী

বরগুনায় বজ্রপাতের শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী

বরগুনা জেলার ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে কালবৈশাখীর সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা হলো হাবিবা, জান্নাতি, ইয়াসমিন, মিম, জান্নাতি, ঐশী, রিয়া মনি, মনিরা, রুমি, কারিমা ও রিয়া মনি। তারা সবাই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, বয়স কম হওয়ায় ওই শিক্ষার্থীরা বজ্রপাতের শব্দে ভয় পেয়েছে। এ ছাড়া তাদের সঙ্গে থাকা স্বজন এবং সহপাঠীদের চিৎকারে ভয়টা আরও বেড়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।