বস্ত্র প্রকৌশল শিক্ষার্থীদের জন্য চাকরির মেলা

বস্ত্র প্রকৌশল শিক্ষার্থীদের জন্য চাকরির মেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত হয়েছে 'ক্যারিয়ার ফেয়ার-২০২৬'। গত বৃহস্পতিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হয়। এ আয়োজন বুটেক্স ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী ও শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা ছিল এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। এতে দেশের শীর্ষস্থানীয় ২৭টি বস্ত্রশিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

দিনব্যাপী কর্মশালা ও আলোচনা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. জুলহাস উদ্দিন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।