ব্রিটিশ কাউন্সিলের সাথে যুক্ত স্কুলগুলোর অ্যাডমিশন ফেয়ার শুরু হচ্ছে

ব্রিটিশ কাউন্সিলের সাথে যুক্ত স্কুলগুলোর অ্যাডমিশন ফেয়ার শুরু হচ্ছে

ব্রিটিশ কাউন্সিলের সাথে যুক্ত স্কুলগুলোর অ্যাডমিশন ফেয়ার শুরু হচ্ছে। এই ফেয়ারে অংশগ্রহণকারী স্কুলগুলোর কারিকুলাম, সুযোগ-সুবিধা এবং ভর্তিপ্রক্রিয়া সম্পর্কিত নানা তথ্য পাওয়া যাবে। ফেয়ারটি অভিভাবকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদী আয়োজকেরা।

ফেয়ারটি ৫ মে পর্যন্ত চলবে। এই ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মধ্যে রয়েছে ফ্রোবেল প্লে স্কুল, ফ্রোবেল একাডেমি, ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, উইটন ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল এবং কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশসহ ব্রিটিশ কাউন্সিলের ৪০টি পার্টনার স্কুল।

ফেয়ারের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে সিএইচএস এডুকেশন লিমিটেড এবং ব্যাংকিং পার্টনার প্রাইম ব্যাংক পিএলসি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।