বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের অধীন বিভিন্ন বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার্স, এমফিল ও পিএইচডি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অক্টোবর ২০২৫ সেমিস্টারের জন্য সংশ্লিষ্ট বিষয়ের পোস্টগ্র্যাজুয়েট (পিএইচডি, এমফিল, মাস্টার্স ও পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা) প্রোগ্রামে ভর্তির যোগ্যতা ও আবেদনের বিস্তারিত তথ্য প্রকাশিত বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের অফিস থেকে জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল শনিবার (২৫ এপ্রিল ২০২৬) থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা ২ মে ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। বুয়েটের স্নাতকোত্তর ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে আবেদন। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ৩ মে ২০২৬।
































































