চবি শিক্ষার্থীদের শাটল ট্রেন সংস্কারের ১১ দফা দাবি

চবি শিক্ষার্থীদের শাটল ট্রেন সংস্কারের ১১ দফা দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বিকল্প রুট নির্মাণ ও বিদ্যমান ট্রেনের কোচ বৃদ্ধিসহ ১১টি দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষে এসব দফা জানান তারা। চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা ১১ দফা দাবি পেশ করেন।

চাকসু নেতা ইসহাক ভুঁঞা বলেন, আমরা দীর্ঘদিন ধরে শাটল ট্রেনের নানা সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরেছি। কিন্তু সেগুলোর সমাধান আলোচনার মাধ্যমে আসেনি। তাই আমরা বাধ্য হয়েছি আন্দোলনে নামতে।

আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ১১টি দাবি জানিয়েছে। এই দাবিগুলো আগামী রোববার দুপুর ১২টার মধ্যে মেনে না নিলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।