চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ফি অনলাইনে পরিশোধ করা যাবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ফি অনলাইনে পরিশোধ করা যাবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের ফি ও বিল পরিষদ করা যাবে অনলাইনে। সোমবার সকালে রেজিস্ট্রার অফিসে বিশ্ববিদ্যালয় প্রশাসন, চাকসুর নেতৃবৃন্দ ও সোনালী ব্যাংক পিএলসি কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়। ব্যাংকে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন, সময় অপচয় ও শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এখন শিক্ষার্থীরা ঘরেই বসেই সব ধরনের ফি ও বিল অনলাইন পরিশোধ করতে পারবেন। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিল ভর্তি পরীক্ষাসহ সকল ফি যেন অনলাইনে পেমেন্ট করা যায়। সেই চাওয়াকে সামনে রেখে আমরা কাজ করছিলাম। এখন থেকে আমাদের শিক্ষার্থীরা সকল ফি অনলাইনে পরিষদ করতে পারবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।