চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের পঞ্চম পর্যায়ের ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ মে এই পর্যায়ের ভর্তিপ্রক্রিয়া শুরু হবে। গতকাল বৃহস্পতিবার চুয়েটের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই ধাপে প্রকৌশল বিভাগগুলো আর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মূল মেধাক্রমে ৩৫০১ থেকে ৪০০০ পর্যন্ত থাকা শিক্ষার্থীদের ডাকা হয়েছে। অন্যদিকে স্থাপত্য বিভাগের মেধাক্রম ১৩১ থেকে ১৩৫ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে।
যে প্রক্রিয়ায় হবে ভর্তিবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত এ মেধাক্রমে থাকা প্রার্থীদের সনদ যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা ৩ মে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
































































