ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছেন বিভিন্ন অনুষদের ডিনরা। ভর্তি পরীক্ষায় এমসিকিউ (বহুনির্বাচনী) অংশের পরীক্ষা আগে নিয়ে তার ভিত্তিতে বাছাই করে লিখিত পরীক্ষা নেওয়া যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে।

পাশাপাশি দক্ষতা যাচাই পদ্ধতি চালুর কথা এসেছে। এ ছাড়া ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য সহায়ক কিছু প্রস্তাব বিবেচনায় রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালামের সভাপতিত্বে ১০ মে ডিনস কমিটির এক সভায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পদ্ধতিগত পরিবর্তন, আসন পুনর্বিন্যাস ও সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।