ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এত দিন এই পদে ছিলেন অধ্যাপক সায়মা হক বিদিশা। তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন সহ–উপাচার্য নিয়োগের বিষয়ে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য নিচের শর্তে এই নিয়োগ দিয়েছেন।

শর্তের মধ্যে রয়েছে, সহ–উপাচার্য পদে অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা পাবেন। তবে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দিয়ে নির্ধারিত এবং উপাচার্যের দেওয়া ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।