ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অস্বস্তির ছায়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অস্বস্তির ছায়া

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে শিক্ষাপ্রতিষ্ঠান না বলে কোনো পর্যটন স্পট বা মেলার সঙ্গে তুলনা করলে ভুল হবে না। কেননা এখানে শিক্ষার্থীর তুলনায় বহিরাগত মানুষ বেশি লক্ষ করা যায়। একটা শিক্ষাপ্রতিষ্ঠান হবে সুশৃঙ্খল, বহিরাগতমুক্ত, যা সাহায্য করবে শিক্ষার্থীদের মনোযোগসহকারে পড়াশোনা করতে। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে নিয়মবহির্ভূত বিভিন্ন দোকান এবং ব্যবসায়ী রয়েছে প্রাঙ্গণে, যা অন্যায়ভাবে দখল করছে জায়গা।

লক্ষণীয় বিষয়, প্রাঙ্গণে দেখা যায় বিভিন্ন ভবঘুরে, টোকাই এবং অসামাজিক মানুষ, যা হরণ করছে মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা। মল চত্বর, টিএসসি এমনকি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটির বিভিন্ন জায়গায় বহিরাগত দ্বারা হেনস্তার শিকার হয়েছেন নারী শিক্ষার্থীরা।

বিভিন্ন কুরুচিপূর্ণ এবং বহিরাগতদের অশালীন আচরণ নষ্ট করছে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ। নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: ns@prothomalo.com

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।