ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বিশেষ মাইগ্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। আজ সোমবার বিষয় বরাদ্দের ফলাফল প্রকাশ করা হবে। এর আগে নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনের মাধ্যমে গত বৃহস্পতিবার পর্যন্ত আবেদন করার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।
ভার্তিবিষয়ক ওয়েবসাইটে বিশেষ মাইগ্রেশন–সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিশেষ মাইগ্রেশনের ফলাফল ২৭ এপ্রিল (সোমবার) বেলা ৩টায় প্রকাশ করা হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের পর সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ তথ্য ব্যবহার করে ফলাফল দেখার জন্য অনুরোধ করা হয়েছে।
































































