দ্বিতীয় জাতীয় তরুণ ক্যানসার সম্মেলনের আয়োজন করেছে ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন

দ্বিতীয় জাতীয় তরুণ ক্যানসার সম্মেলনের আয়োজন করেছে ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন

দেশে দ্বিতীয়বারের মতো সম্পন্ন হলো ‘দ্বিতীয় ন্যাশনাল ইউথ ক্যানসার কংগ্রেস ২০২৬’। এই কংগ্রেসে বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশের (সিএএফবি) উদ্যোগে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল, ক্যানসারমুক্ত বাংলাদেশের জন্য তরুণদের ক্ষমতায়ন। সম্মেলনে দেশের প্রায় ১৫টি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এবং তরুণ চিকিৎসক অংশ নেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।