ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সের মেয়াদ ১ বছর ৬ মাস (৩টি সেমিস্টার)। আবেদনের যোগ্যতাপ্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএর ক্ষেত্রে ২.৫–এর নিচে থাকতে পারবে না।

ভর্তির ক্ষেত্রে ফ্রেশ গ্র্যাজুয়েট, সরকারি, আধা সরকারি, বেসরকারি, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, গণমাধ্যম, দাতা সংস্থা, সশস্ত্র বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।