ডুয়েটে উপাচার্যের যোগদানে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ

ডুয়েটে উপাচার্যের যোগদানে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নতুন উপাচার্যের যোগদানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া ও অগ্নিসংযোগে আজ রোববার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

সংঘর্ষে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া উভয় পক্ষের অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।